ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ৩১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে কররা গ্রামে এই অভিযান চালানো হয়। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভাঙ্গা থানার কররা গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় মাদক কারবারি মো. আসিফ মাতুব্বর (২৫) ও মো. আলমগীর হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় গাঁজা বেচাকেনা করে আসছে। এদের মধ্যে আসিফের বাড়ি ভাঙ্গার দোয়াইড় গ্রামে আর আলমগীরের বাড়ি কুষ্টিয়ার চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামে।
তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।